গরমে মাথার ত্বকের সংক্রমণ এড়াতে যা করবেন

প্রচন্ড গরমে মাথার ত্বক ঘেমে থাকে, যার ফলে মাথার ত্বকে ময়লা জমার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ফাংগাস প্রভৃতি খুব সহজেই আক্রমণ করে বসে।

বৈশাখ শুরু হতে না হতেই প্রচণ্ড গরমে প্রাণ ওষ্ঠাগত সবারই। এ অত্যধিক আর্দ্র আবহাওয়ায় বাইরে এমনকি ঘরেও ঘেমে উঠছে শরীর। আর এরকম গরমে মাথার ত্বকের সংক্রমণ বা স্ক্যাল্প ইনফেকশন একটি সাধারণ সমস্যা। কারণ, প্রচণ্ড গরমে মাথার ত্বক ঘেমে থাকে, যার ফলে মাথার ত্বকে ময়লা জমার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ফাংগাস প্রভৃতি খুব সহজেই আক্রমণ করে বসে।

গরমে মাথার ত্বকের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ

স্ক্যাল্প ইনফেকশনের ফলে স্ক্যাল্প চুলকানো, লালচে ভাব, খসখসে ভাব দেখা দেয় এমনকি চুল পড়া বেড়ে যায়। এছাড়াও চুল রুক্ষ, শুষ্ক, ফ্রিজি হয়ে যাওয়ার সমস্যা তো আছেই। চলুন জেনে নেই কী কী কারণে এই গরমে হতে পারে মাথার ত্বকের সংক্রমণ-

স্ক্যাল্প ঘেমে থাকা

প্রচণ্ড আর্দ্র আবহাওয়ার কারণে আমাদের স্ক্যাল্প দ্রুত ঘেমে যায় এবং চুলের কারণে এই ঘাম সহজে শুকানো অনেক সময় সম্ভব হয় না। এতে মাথার ত্বক চিটচিটে হয়ে পড়ে এবং সেখানে খুব সহজেই বিভিন্ন ধরনের মাইক্রোঅর্গানিজম আক্রমণ করে।

ব্যাকটেরিয়াল স্ক্যাল্প ইনফেকশন

গরম ও আর্দ্র আবহাওয়া ব্যাকটেরিয়া আক্রমণের জন্য বেশ উপযোগী। বিশেষত স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়া খুব সহজেই মাথার ত্বককে আক্রমণ করে যার ফলে মাথার ত্বকে প্রদাহ, ছোট ছোট বাম্পস, চুলকানির মতো সমস্যা দেখা দেয়।

ফাংগাল ইনফেকশন

অতিরিক্ত গরমে আর্দ্রতা ও ঘামের জন্য মাথার ত্বকে ফাংগাল আক্রমণ দেখা দেয়। যার ফলে মাথার ত্বকে দেখা দেয় খুশকি, সেবোরিক ডার্মাটাইটিস ইত্যাদি।

সঠিকভাবে মাথার ত্বক পরিষ্কার না করা

গরম ও আর্দ্র আবহাওয়ার জন্য স্ক্যাল্প খুব সহজেই ঘেমে যায় ও আগের তুলনায় বেশি পরিমাণে তেল উৎপাদন করে। ঘাম ও তেল খুব সহজেই ময়লা ও জীবাণুকে আকর্ষণ করে। এজন্য নিয়মিত ভালো ক্লিনজার বা শ্যাম্পু দিয়ে স্ক্যাল্প পরিষ্কার করা উচিত, তা না হলে ইনফেকশনের সমস্যা বেড়ে যায়।

দীর্ঘক্ষণ রোদে থাকা

রোদের প্রখর তাপের নিচে সরাসরি দীর্ঘক্ষণ থাকলে তা শরীরের ত্বকের পাশাপাশি মাথার ত্বকেরও ক্ষতি করে। এর ফলেও স্ক্যাল্পে ইনফেকশন দেখা দেয়।

মাথার ত্বকের সংক্রমণ থেকে পরিত্রাণের উপায়

গরমে মাথার ত্বকের সংক্রমণ একটি সাধারণ সমস্যা। এর থেকে পরিত্রাণ পেতে-

  • প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার রাখতে হবে।
  • মাথার ত্বক পরিষ্কার রাখতে হবে।অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে।
  • যেহেতু গরমে শ্যাম্পু করার পরিমাণ বাড়াতে হয় তাই এসময় একটি মাইল্ড শ্যাম্পু ব্যবহার করা উচিত। এতে মাথার ত্বক ও চুলের ন্যাচারাল অয়েল দূর হয়ে চুল ড্রাই হয়ে যাবে না।
  • এ সময় একদিন পরপর বা প্রতিদিনই শ্যাম্পু করার প্রয়োজন হতে পারে।
  • গোসলের পর ভেজা চুল এবং ঘামে ভেজা চুল খুব দ্রুত শুকিয়ে নিতে হবে।
  • নিজের চিরুনি, হেয়ার বনেট, তোয়ালে, বালিশ ইত্যাদি জিনিসগুলো কারো সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকুন।
  • সরাসরি রোদের আলো থেকে মাথার ত্বককে দূরে রাখতে হবে।

আরও