ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮০ জনের বেশি

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, শনিবার রাতে বুরাংরাং পর্বতের ঢাল বেয়ে নেমে আসা ঢল ও আলগা মাটি প্রায় ৩০টি বাড়ির ওপর এসে পড়ে। এতে বাড়িগুলো প্রায় ধংস হয়ে গেছে। দুর্ঘটনার সময় বেশিরভাগ বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। ফলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ৮০ জনেরও বেশি মানুষ। টানা ভারী বৃষ্টিপাতের মধ্যেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা। খবর বিবিসি।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছে, শনিবার গভীর রাতে পশ্চিম বান্দুং অঞ্চলের একটি গ্রামে ভূমিধসের ঘটনাটি ঘটে। এতে নিখোঁজের সংখ্যা অনেক বেশি বলে জানিয়েছেন দুর্যোগ সংস্থার মুখপাত্র আবদুল মুহারি। তিনি বলেন, আমরা অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে নেয়ার চেষ্টা করছি। এরইমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বহু মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, শনিবার রাতে বুরাংরাং পর্বতের ঢাল বেয়ে নেমে আসা ঢল ও আলগা মাটি প্রায় ৩০টি বাড়ির ওপর এসে পড়ে। এতে বাড়িগুলো প্রায় ধংস হয়ে গেছে। দুর্ঘটনার সময় বেশিরভাগ বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। ফলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে টানা ভারী বর্ষণে পুরো এলাকা প্লাবিত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকা থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দিয়েছে।

পশ্চিম জাভার বিস্তৃত অঞ্চলে বন্যা, ভূমিধস ও চরম আবহাওয়ার সতর্কতা জারি রয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কাদামাটি ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অসংখ্য বাড়ি।

আরও