গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে বর্জ্যাগারে আবর্জনার স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন।

এক বিবৃতিতে দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। বিবৃতি অনুযায়ী, রোববার রাত প্রায় ২টার দিকে কোনাক্রির গ্বেসিয়া কমিউনে আবর্জনার স্তূপ ধসে পড়ার এ ঘটনা ঘটে। এতে ৩০ জন নিহত, ছয়জন গুরুতর আহত ও আরো ১৬ জন সামান্য আহত হন। এর আগে গিনি সরকার বিশেষভাবে বর্ষাকালে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা এ বর্জ্যাগারটি বন্ধ করে দিয়ে আবর্জনা সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছিল। কারণ প্রতি বছর বর্ষাকালে পশ্চিম আফ্রিকার এ অংশের জনাকীর্ণ শহরগুলোতে ভূমিধস ও বন্যার ঘটনা ঘটে।

আরও