‘মাদুরোর মতো অপহৃত হতে পারেন জার্মান চ্যান্সেলরও’, রাশিয়ার হুঁশিয়ারি

‘চ্যান্সেলর মার্জকে যথাযথ এবং নিরাপদ সুরক্ষা দেয়া হচ্ছে।'

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আন্তর্জাতিক আইনের এই পতনের যুগে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জও মাদুরোর মতো একইভাবে অপহৃত হতে পারেন এবং তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর আটক করার ঘটনাটি আন্তর্জাতিক আইনের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আন্তর্জাতিক আইনের এই পতনের যুগে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জও মাদুরোর মতো একইভাবে অপহৃত হতে পারেন এবং তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। খবর আনাদোলু।

মাদুরোকে কারাকাসে থেকে বন্দি করে নিউইয়র্কে নিয়ে যাওয়ার মার্কিন সামরিক অভিযানকে 'অবৈধ দস্যুতা' হিসেবে বর্ণনা করেছেন মেদভেদেভ। তিনি দাবি করেন, ওয়াশিংটন এই কাজের মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় বৈধতার অবসান ঘটিয়েছে। মেদভেদেভ আরো বলেন, ‘মাদুরোর সঙ্গে যা ঘটেছে, তারপরে একইভাবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্জকে অপহরণ করা হলেও কারো অবাক হওয়া উচিত নয়।‘

রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেয়া সাক্ষাৎকারে তিনি চ্যান্সেলর মার্জকে চরম কট্টরপন্থী হিসেবে অভিহিত করে বলেন, ‘তাকে অপহরণের চিত্রনাট্য বাস্তবও হতে পারে। জার্মানিতেই তাকে বিচারের আওতায় আনার যথেষ্ট কারণ রয়েছে। তার নিজের দেশের মানুষই তার কারণে কষ্ট পাচ্ছে।‘

মেদভেদেভের এই আক্রমণাত্মক মন্তব্যের পর জার্মানিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জার্মান সরকারের উপ-মুখপাত্র সেবাস্টিয়ান হিল এই হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘আমরা এই ধরনের হুমকিকে কঠোরতম ভাষায় প্রত্যাখ্যান করছি।‘

তবে এই হুমকির কারণে চ্যান্সেলরের নিরাপত্তা বাড়ানো হচ্ছে কি না, এমন প্রশ্নে হিল জানান যে বর্তমান নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী। তিনি বলেন, ‘চ্যান্সেলর মার্জকে যথাযথ এবং নিরাপদ সুরক্ষা দেয়া হচ্ছে। এই ধরনের হুমকিতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা পরিবর্তনের কোনো প্রয়োজন নেই।‘

আরও