পাকিস্তান নিয়ন্ত্রিত পাঞ্জাবে জরুরি অবস্থা জারি

জননিরাপত্তা নিশ্চিত করতে আজ পাঞ্জাবের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে এবং স্থগিত করা হয়েছে সব নির্ধারিত পরীক্ষা।

ভারতীয় হামলার জেরে পাকিস্তান নিয়ন্ত্রিত পাঞ্জাব প্রদেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। প্রদেশের সব আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পাঞ্জাব পুলিশকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে, এবং প্রতিটি জেলায় গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। খবর সামা টিভি।

সংকট মোকাবেলায় এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেন, ‘পুরো জাতি ঐক্যবদ্ধ, শক্তি ও সাহস নিয়ে শত্রুর মোকাবেলা করতে প্রস্তুত। পাকিস্তানের প্রতিটি ইঞ্চি রক্ষা করা আমাদের ঈমান ও আমার শপথের অংশ।‘

তিনি আরো বলেন, ‘শত্রু মে মাসে হামলা চালিয়েছে, আমরাও জবাব দেব—যেভাবে আমরা ১৯৯৮ সালের ২৮ মে দিয়েছিলাম। পাকিস্তানের প্রতিটি সন্তান এই পরীক্ষায় উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ।‘

জননিরাপত্তা নিশ্চিত করতে আজ পাঞ্জাবের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে এবং স্থগিত করা হয়েছে সব নির্ধারিত পরীক্ষা। পাশাপাশি, প্রদেশজুড়ে সব চিকিৎসক ও চিকিৎসা কর্মীর ছুটি বাতিল করে তাদের নিজ নিজ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে তাৎক্ষণিকভাবে ডিউটিতে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

পাঞ্জাবের ৩৬টি জেলার সব জেলা প্রশাসনকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। একইসঙ্গে, সিভিল ডিফেন্সসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোর কর্মকর্তা ও কর্মচারীদের জরুরি ডিউটিতে ডাকা হয়েছে।

আরও