‘পাকিস্তান দেউলিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) পাঞ্জাবের একটি বেসরকারি কলেজে বক্তব্য দেয়ার সময় এ মন্তব্য করেন তিনি। খবর সিএনবিসি।
প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আপনারা হয়তো শুনেছেন, আমরা দেউলিয়া হতে চলেছি। কিন্তু সত্যিটা হলো আমরা এরই মধ্যে দেউলিয়া দেশেই বাস করছি।
এ সময় নাগরিকদের দেশ গঠনের জন্য স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান খাজা আসিফ। তিনি বলেন, আমাদের সমস্যার সমাধান আইএমএফের কাছে নেই। নিজেদের সমস্যা খুঁজে বের করে নিজেদেরই তা সমাধান করতে হবে।
এ পরিস্থিতির জন্য সময় দেশটির সাবেক পিটিআই সরকারকে দায়ী করেন আসিফ। বলেন, গত সাত দশকে ন্যূনতম সংবিধান ও আইনের শাসন না থাকার ফলেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।