খাসোগি হত্যা মামলা

মোহাম্মদ বিন সালমানকে দায়মুক্তি দিল মার্কিন আদালত

সৌদি আরবের তুখোড় সমালোচক সাংবাদিক জামাল খাসোগি হত্যা মামলায় সৌদি প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহম্মদ বিন সালমানকে দায়মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত

সৌদি আরবের তুখোড় সমালোচক সাংবাদিক জামাল খাসোগি হত্যা মামলায় সৌদি প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহম্মদ বিন সালমানকে দায়মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

২০১৮ সালে তুরস্কের ইস্তানবুলে সৌদি কনসুলেটে খুন হন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগি। ঘটনার পরপরই আন্তর্জাতিক গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

মার্কিন গোয়েন্দাদের দাবি অনুযায়ী, হত্যাকাণ্ডের পেছনে মোহাম্মদ বিন সালমানের নির্দেশনা ছিল। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর যুবরাজের সমালোচনাও করেছিলেন। তবে একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার কারণে আন্তর্জাতিক আইন অনুযায়ী মার্কিন আদালত থেকে দায়মুক্তি পাচ্ছেন মোহাম্মদ বিন সালমান।

আদালত থেকে জানানো হয়েছে, একটা রাষ্ট্রের নির্বাহী প্রধান থাকার কারণে মার্কিন আদালতের এখতিয়ারে দায়মুক্তি পাচ্ছেন তিনি। আন্তর্জাতিক আইনে এই দায়মুক্তি সমর্থিত।   

আদালতের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন খাসোগির বাগদত্তা হাতিস চেঙ্গিস। যুক্তরাষ্ট্রে খাসোগিকে অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগ দায়ের করেছিলেন তিনি।

রায়ের প্রতিক্রিয়ায় টুইটারে হাতিস লেখেন, জামালের আজ আরেকবার মৃত্যু হলো।

অন্যদিকে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনের প্রধান নিহাদ আওয়াদ বলেন, বাইডেন প্রশাসন সৌদি তেলের দামে জামাল খাসোগির রক্তকে বিক্রি করে দিল।

আরও