চীন-তাইওয়ান ও হংকংয়ের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা

বুধবার সন্ধ্যা নাগাদ ঝড়টি গুয়াংডং প্রদেশের শেনজেন শহর ও জুয়েন কাউন্টির মধ্যবর্তী উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। এসময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ২২০ কিলোমিটার।

ফিলিপাইনে আঘাত হানার পর চীন-তাইওয়ান ও হংকংয়ের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা। খবর সিএনএন।

স্থানীয় সময় সোমবার ফিলিপাইনের উত্তরাঞ্চলের উপকূলবর্তী এলাকায় ঝড়টি আছড়ে পড়ে। এতে এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। উপকূলীয় এলাকায় জারি রয়েছে বন্যা ও ভূমিধসের সতর্কতা।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সন্ধ্যা নাগাদ ঝড়টি গুয়াংডং প্রদেশের শেনজেন শহর ও জুয়েন কাউন্টির মধ্যবর্তী উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। এসময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ২২০ কিলোমিটার। কিছু এলাকায় ২৫০-৪৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

ঝড়ো বৃষ্টি, তীব্র বাতাস, ঢেউ ও বন্যার সতর্কতা জারি করা হয়েছে। অন্তত ৪ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এরইমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে সেখানকার ১০টি শহরের স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান।

সুপার টাইফুন রাগাসা আঘাত হানার আশঙ্কায় হংকংয়ে শত শত ফ্লাইট স্থগিত করা হয়েছে। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানও। তাইওয়ানের পূর্বাঞ্চলেও মুষলধারে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ।

আরও