নেতানিয়াহুর দুর্নীতির বিচার মেনে নেবে না যুক্তরাষ্ট্র, ট্রাম্পের হুঁশিয়ারি

ট্রাম্পের ভাষায়— ‘যুক্তরাষ্ট্র প্রতিবছর বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে ইসরায়েলকে সুরক্ষা ও সহায়তা দেয়, যা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। আমরা এই ধরনের আচরণ সহ্য করব না।‘

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলমান বিচারপ্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৮ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ তিনি বলেন, ‘এই বিচার আমরা মেনে নেব না।‘ খবর রয়টার্স।

ট্রাম্পের ভাষায়— ‘যুক্তরাষ্ট্র প্রতিবছর বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে ইসরায়েলকে সুরক্ষা ও সহায়তা দেয়, যা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। আমরা এই ধরনের আচরণ সহ্য করব না।‘

এই মন্তব্য এমন এক সময় এল যখন শুক্রবার ইসরায়েলের একটি আদালত দুর্নীতির মামলায় সাক্ষ্যদানের জন্য সময় বাড়াতে নেতানিয়াহুর আবেদন নাকচ করেছে। আদালত জানায়, আবেদনটি যথাযথ ন্যায়সঙ্গত কারণ ছাড়াই করা হয়েছে।

নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি দুর্নীতিমূলক মামলার মধ্যে একটি মামলায় অভিযোগ— তিনি ও তার স্ত্রী সারা নেতানিয়াহু বিলিয়নিয়ার ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার ডলারের বিলাসবহুল উপহার—যেমন সিগার, গয়না ও শ্যাম্পেন গ্রহণ করেছেন রাজনৈতিক সুবিধা দেয়ার বিনিময়ে।

বাকি দুই মামলায় অভিযোগ— নেতানিয়াহু দুটি ইসরায়েলি সংবাদমাধ্যমের সঙ্গে সুবিধাজনক প্রচার কাভারেজ পাওয়ার জন্য বার্তালাপ ও সমঝোতা করার চেষ্টা করেন।

নেতানিয়াহু অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। সম্প্রতি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর ট্রাম্পের সমর্থনের জন্য তিনি প্রকাশ্যে কৃতজ্ঞতাও জানান।

তার আইনজীবী আদালতে যুক্তি দেন, নেতানিয়াহুকে আগামী দুই সপ্তাহ শুনানির বাইরে রাখা হোক, কারণ তিনি ‘নিরাপত্তা পরিস্থিতি’ নিয়ে মনোযোগ দিতে চান।

তবে আদালত এই যুক্তিকে যথেষ্ট মনে করেনি।

আরও