গাজায় আটক থাকা ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মির সবাইকেই মুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। খবর আল জাজিরা।
আইডিএফ জানিয়েছে, দ্বিতীয় দফায় মুক্ত হওয়া ১৩ জন জিম্মিকে এরইমধ্যে আন্তর্জাতিক রেড ক্রসের হাতে তুলে দেয়া হয়েছে এবং তারা এখন গাজা উপত্যকার ভেতরে অবস্থানরত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও নিরাপত্তা সংস্থার হেফাজতে যাওয়ার পথে রয়েছেন।
এর আগে সকালে হামাস প্রথম দফায় ৭ জন জিম্মিকে রেড ক্রসের মাধ্যমে মুক্তি দেয়।