হাজার দিন পর মাস্কের বিধিনিষেধ তুলল হংকং

হংকংয়ে দুই বছরের বেশি বয়সী সবার জন্য প্রকাশ্যে মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। না পরলে তাকে এক হাজার ২৭৫ মার্কিন ডলার জরিমানা দিতে হতো। তবে আগামীকাল থেকে মাস্কের জন্য আর জরিমানা গুনতে হবে না কাউকে

মহামারীর সময় মাস্কের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছিল বিশ্বজুড়ে। বেশ আগেই বেশিরভাগ দেশ এ নিয়ম শিথিল করেছে। ব্যতিক্রম ছিল হংকং, একবারের জন্যও মাস্ক নিয়ে শিথিলতা দেখায়নি তারা। এবার বাধ্যবাধকতা আরোপের ৯৪ দিন পর তুলে নেয়া হলো। খবর রয়টার্স।

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বিধিমালা শিথিলের ঘোষণা দেন। তিনি বলেন, আগামীকাল বুধবার থেকে এ ব্যবস্থা কার্যকর হবে।

হংকংয়ে দুই বছরের বেশি বয়সী সবার জন্য প্রকাশ্যে মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। না পরলে এক হাজার ২৭৫ মার্কিন ডলার জরিমানা দিতে হতো। তবে আগামীকাল থেকে মাস্কের জন্য আর জরিমানা গুনতে হবে না কাউকে।

আরও