ভারতে আরো ১০ দিনের রিমান্ডে পিকে হালদার

সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদারের তিন দিনের রিমান্ড শেষে আরো ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কলকাতার একটি আদালত। পিকে হালদারকে আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ডের আবেদনে করা হলে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদারের তিন দিনের রিমান্ড শেষে আরো ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কলকাতার একটি আদালত। পিকে হালদারকে আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ডের আবেদনে করা হলে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে পিকে হালদারসহ পাঁচজনকে কলকাতার ব্যাঙ্কশাল স্পেশাল কোর্টে হাজির করে রিমান্ডের আবেদন করে ভারতের অর্থসংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তবে তাদের সঙ্গে গ্রেফতার আমানা সুলতানা ওরফে শর্মি হালদারকে রিমান্ডের বদলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেয়া হয়েছে।

গত শনিবার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থেকে পিকে হালদারকে গ্রেফতার করে ইডি। এরপর তিন দিনের রিমান্ডে সংস্থাটির হেফাজতে ছিলেন তিনিসহ পাঁচজন। হেফাজতে নেয়ার পর পিকে হালদারের মামলার কতটা অগ্রগতি হয়েছে সে বিষয়ে আদালতকে অবগত করেছেন ইডির আইনজীবীরা। পিকে হালদারকে জিজ্ঞাসাবাদে বিপুল সম্পত্তির খোঁজ পাওয়া গেছে বলে তারা আদলতকে জানিয়েছেন। প্রাথমিকভাবে ভারতে তার ১৫০ কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে বলে জানিয়েছে ইডি।

ইডি জানায়, জালিয়াতির মাধ্যমে রেশন কার্ড, ভারতীয় ভোটার পরিচয়পত্র, আধার কার্ড, আয়কর অধিদপ্তরের পিএএনের বা প্যান ইত্যাদির মতো সরকারি প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে শিবশংকর হালদার নামে ভারতের নাগরিকত্ব নেন তিনি। ভুয়া কাগজপত্র দেখিয়ে তিনি ও তার সহযোগীরা ভারতে বিভিন্ন প্রতিষ্ঠান খুলেছেন বলে জানিয়েছে ইডি। এছাড়া কলকাতাসহ ভারতের বিভিন্ন অভিজাত এলাকায় তারা স্থাবর সম্পত্তি কিনেছেন বলে ইডির আইনজীবীরা জানান।

আরও