‘স্লিওয়াকে ভোট দেয়া মানে মামদানিকে ভোট দেয়া।‘

‘কমিউনিস্ট’ মামদানিকে ঠেকাতে অনিচ্ছাসত্ত্বে কুওমোকে সমর্থন ট্রাম্পের

'একজন খারাপ ডেমোক্র্যাট এবং একজন কমিউনিস্টের মধ্যে বেছে নিতে হলে আমি সব সময় খারাপ ডেমোক্র্যাটকেই বেছে নেব।‘

ট্রাম্প বলেন, ‘ব্যক্তিগতভাবে আপনি অ্যান্ড্রু কুওমোকে পছন্দ করুন বা না করুন, আপনার সত্যিই কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই তাকে ভোট দিতে হবে। কুওমো সক্ষম, কিন্তু মামদানি নন!’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সমর্থন জানিয়েছেন। নির্বাচনের প্রাক্কালে ট্রাম্প ভোটারদের প্রতি বামপন্থী প্রধান প্রতিদ্বন্দ্বী জোহরান মামদানিকে ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন। খবর নিউ ইয়র্ক টাইমস।

সোমবার সন্ধ্যায় ট্রুথ সোশ্যাল-এ দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ব্যক্তিগতভাবে আপনি অ্যান্ড্রু কুওমোকে পছন্দ করুন বা না করুন, আপনার সত্যিই কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই তাকে ভোট দিতে হবে, এবং আশা করতে হবে তিনি দুর্দান্ত কাজ করবেন।‘ তিনি আরো বলেন, ‘কুওমো সক্ষম, কিন্তু মামদানি নন!’

রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, যদি মামদানি নির্বাচিত হন তবে তিনি নিউ ইয়র্কে ফেডারেল তহবিল পাঠাতে দ্বিধা বোধ করবেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমার পক্ষে নিউ ইয়র্কে প্রচুর অর্থ দেয়া কঠিন হবে, কারণ নিউ ইয়র্কে যদি একজন কমিউনিস্ট থাকে, তবে আপনি সেখানে যে অর্থ পাঠাচ্ছেন, তা কেবল অপচয় করছেন।‘

জনমত জরিপে দেখা গেছে যে ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী মামদানি স্বতন্ত্র প্রার্থী কুওমোর চেয়ে এগিয়ে আছেন, আর রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া পিছিয়ে আছেন। ট্রাম্প নিজে একজন রিপাবলিকান হওয়া সত্ত্বেও স্লিওয়াকে সমর্থন করছেন না। তার কাছে, ‘কার্টিস স্লিওয়াকে ভোট দেয়া মানে মামদানিকে ভোট দেয়া।‘

নিউ ইয়র্কের কুইন্সে বেড়ে ওঠা ট্রাম্পের শহরটিতে এখনো সম্পত্তি আছে। রিপাবলিকান প্রেসিডেন্ট সিবিএসকে বলেন, ‘আমি কোনোদিক থেকেই কুওমোর অনুরাগী নই, কিন্তু যদি একজন খারাপ ডেমোক্র্যাট এবং একজন কমিউনিস্টের মধ্যে বেছে নিতে হয়, তবে আমি সব সময় খারাপ ডেমোক্র্যাটকেই বেছে নেব।‘

বিশ্বের এই অর্থনৈতিক হাবের দায়িত্ব নিতে ইচ্ছুক মামদানি নিজেকে একজন গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে বর্ণনা করেন। তিনি কমিউনিস্ট হওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে একটি টেলিভিশন সাক্ষাৎকারে মজা করে বলেছেন, তিনি স্ক্যান্ডিনেভিয়ান রাজনীতিবিদদের মতো, শুধু গায়ের রংটা একটু বাদামি।

আরও