জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলের নারা শহরে বক্তৃতা দেয়ার সময় অজ্ঞাত বন্দুকধারী তার ওপর গুলি চালায়। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানায়।
৬৭ বছর বয়সী শিনজো আবে শহরের একটি রাস্তায় বক্তৃতা
দিচ্ছিলেন। এসময় পিছন থেকে তাকে গুলি করা হয়। দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া
হয়েছে। এনএইচকে ধারণা করছে, বন্দুকধারী একজনই ছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত এইনএইচকের একজন
প্রতিবেদন জানিয়েছেন, আবের বক্তৃতার সময় পরপর দুটি শব্দ
শুনতে পান তারা।
অসুস্থতার কারণে ২০২০ সালে পদত্যাগ করার আগে আবে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।