সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ফের আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ

এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার আটক হলেন দীপকে। এর আগে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিতে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পরপরই তাকে আটক করা হয়েছিল।

ভারতের দিল্লিতে জাতীয় পতাকা নিয়ে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলে অংশ নেয়ার কয়েক মিনিট আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। আজ শুক্রবার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পাশাপশি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী–লেনিনবাদী) লিবারেশন বা সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকেও তুলে নিয়ে গেছে পুলিশ। দিল্লির যন্তর মন্তরের কাছ থেকে তাকে তুলে নেয়া হয়।

এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার আটক হলেন দীপকে। এর আগে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিতে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পরপরই তাকে আটক করা হয়েছিল।

আর এক সপ্তাহের মধ্যেই আরো দুবার আটক হয়েছেন নেহা বোরা। গত রোববার আশ্রম মর্গ এলাকায় বিক্ষোভে অংশ নিতে গেলে তাকে আটক করে পুলিশ। তারও আগে শনিবার দিল্লিতে গিয়ে বিক্ষোভে অংশ নেয়ার দায়ে আটক করা হয় তাকে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ আটকের আগে দিল্লি পুলিশের সদস্যরা দীপকের বাড়িতে গিয়ে তাকে বিক্ষোভ মিছিল আয়োজন না করার বিষয়ে একটি নোটিশ দেন।

ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৬৩ ধারায় জারি করা ওই নোটিশে বলা হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কনট প্লেসের আশপাশে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। প্রস্তাবিত তিরঙ্গা মিছিলের জন্য নয়াদিল্লি পৌর পরিষদ (এনডিএমসি) অনুমতি দেয়নি বলেও নোটিশে উল্লেখ করা হয়। অনুমতি ছাড়া মিছিল করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলে সতর্ক করে পুলিশ।

এতে আরো বলা হয়, জাতীয় পতাকা ওড়ানো বেআইনি নয়। তবে অনুমতি ছাড়া মিছিল করা এবং লোকসমাগম ঘটানো নিষেধাজ্ঞার লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। এ ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’

আরো দেখা যায়, কাচের টেবিলের ওপর থাকা নথি দেখছেন দীপকে। নথির বিভিন্ন অংশ পড়ে শোনানোর পাশাপাশি পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলছেন তিনি।

এদিকে এক্সের ভেরিফায়েড অ্যাকাউন্ট ‘নেহা বোরা টিম’ সন্ধ্যা ৬টার পর একটি ভিডিও প্রকাশ করে। এতে নেহাকে আটকের চেষ্টা করতে দেখা যায় পুলিশকে। ক্যাপশনে লেখা ছিল, মান্ডি হাউস থেকে নির্বাচন কমিশনের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ নেহাকে জোরপূর্বক আটকের চেষ্টা করে।

নেহাকে আটকের একটি ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। ক্যাপশনে লেখা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবির বিক্ষোভ থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নেহাকে আটক করেছে।

আরও