সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা আগামী ৩ ডিসেম্বর টেক্সাসের ফোর্ট হুডে। এটা হতে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো মার্কিন সেনাসদস্যের ফায়ারিং স্কোয়াডে বা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের প্রথম ঘটনা।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড গুলি করে কার্যকরের ঘটনা সরাসরি সম্প্রচার করা হবে। সাধারণ মানুষ পর্দায় তা সরাসরি দেখতে পারবেন বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, মার্কিন বাহিনীর ১৩ জন নিরস্ত্র সেনাকে গুলি করে হত্যার দায়ে নিদালের এ মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুডে এ ঘটনা ঘটেছিল।

নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা আগামী ৩ ডিসেম্বর টেক্সাসের ফোর্ট হুডে। এটা হতে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো মার্কিন সেনাসদস্যের ফায়ারিং স্কোয়াডে বা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের প্রথম ঘটনা। গত সপ্তাহে পেন্টাগন নিদালের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে ঘোষণা দেয়। নিদালের এভাবে মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি হেগসেথ নিজে সুপারিশ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা অনুমোদন করেন।

বৃহস্পতিবার পিট হেগসেথ বলেন, ‘আমি নিশ্চিত করে বলছি, সাধারণ মানুষ নিদাল হাসানের মৃত্যুদণ্ডের ঘটনা সরাসরি দেখতে পারবেন। মানুষের বোঝা উচিত এমন কর্মকাণ্ডের পরিণাম কত ভয়ানক। একদল সেনা গুলি করে (ফায়ারিং স্কোয়াডে) নিদালের মৃত্যুদণ্ড কার্যকর করবেন।’

মার্কিন সেনাবাহিনীর মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন নিদাল হাসান। টেক্সাসের সামরিক ঘাঁটিতে ২০০৯ সালের ৫ নভেম্বর নিরস্ত্র মার্কিন সেনাদের ওপর বন্দুক নিয়ে হামলা চালানোর ঘটনায় নিজের সংশ্লিষ্টতার কথা আদালতে স্বীকার করেছেন তিনি। ওই সময় ভুক্তভোগী সেনারা চিকিৎসক দেখানো ও টিকা নেয়ার জন্য একটি চিকিৎসা কেন্দ্রের ভবনে অপেক্ষা করছিলেন।

আরও