মত প্রকাশের স্বাধীনতায় অবদানে দুই সাংবাদিকের শান্তিতে নোবেল

মত প্রকাশের স্বাধীনতায় অবদান রাখায় প্রথম বারের মত দুই সাংবাদিক পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার ২০২১।

মত প্রকাশের স্বাধীনতায় অবদান রাখায় প্রথম বারের মত দুই সাংবাদিক পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার ২০২১। 

বাক স্বাধীনতার জন্য লড়াইয়ের স্বীকৃতি হিসাবে ফিলিপাইনের মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মুরাতভ। সুইডেনের রাজধানী স্টকহোমে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাদের নাম ঘোষণা করা হয়।

নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়, গণতন্ত্র ও দীর্ঘস্থায়ী শান্তির পূব শর্ত হিসাবে মতপ্রকাশের স্বাধীনতায় অবদান রাখায় চলতি বছর নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে মারিয়া রেসা ও দিমিত্রি আন্দ্রেয়েভিচ মুরাতভকে। 

পুরস্কার হিসাবে তারা দুজন স্বর্ণপদকের পাশাপাশি এক কোটি সুইডিশ ক্রোনার (১.১৪ মিলিয়ন ডলার) সমানভাবে ভাগ করে নেবেন। 

এরআগে গত বছর শান্তিতে কোনো ব্যক্তি নোবেল পাননি। দেয়া হয় প্রতিষ্ঠানকে। ক্ষুধা নিরসনে অবদান রাখায় বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউ এফ পি) কে দেয়া হয় শান্তিতে নোবেল পুরস্কার।


আরও