চার বছর আগের এন্টি-সেমেটিক মন্তব্যের
জেরে প্রতিনিধি পরিষদের গুরুত্বপূর্ণ একটি কমিটি ছাড়তে হলো ডেমোক্র্যাট ইলহান ওমরকে।
নিম্নকক্ষের নিয়ন্ত্রক রিপাবলিকানরা তাকে সরিয়ে দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার
(২ ফেব্রুয়ারি) ২১৮-২১১ ভোটে ওমরকে পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটি থেকে বাদ দেয়া হয়।
ইলহান ওমরকে সরিয়ে দেয়ার ক্ষেত্রে ২০১৯ সালের
‘ইসরায়েল ও বেনিয়ামিন নেতানিয়াহু’ সংক্রান্ত মন্তব্যকে টানছেন রিপাবলিকানরা। ওই মন্তব্যে
মিনেসোটা থেকে টানা তিনবার নির্বাচিত ডেমোক্র্যাট এ প্রতিনিধি ক্ষমাও চেয়েছিলেন।
সোমালিয়া থেকে শরণার্থী হয়ে যুক্তরাষ্ট্রে
বসবাসকারী ওমর মার্কিন কংগ্রেসে মুসলিম প্রতিনিধিদের একজন। কংগ্রেসের পররাষ্ট্র নীতি
বিষয়ক প্যানেলের আফ্রিকা বিষয়ক সাব-কমিটির শীর্ষ ডেমোক্র্যাট হওয়ার দৌড়েও ছিলেন তিনি।
দুই বছর আগে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণকারী
ডেমোক্র্যাটরা দুই রিপাবলিকানকে কমিটির দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল। ইলহানকে সরিয়ে
দিয়ে সেই ঘটনার প্রতিশোধ নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।