ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা বা চুক্তি আবারো অনিশ্চিত হয়ে পড়েছে। লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ওই প্রতিবেদন বলছে, লেবাননে ইসরায়েলের ক্রমাগত অপরাধমূলক কর্মকাণ্ড আলোচনা স্থগিতের অন্যতম কারণ। দেশটিতে হামলা বন্ধের বিষয়টি যুদ্ধবিরতির অন্যতম প্রধান শর্ত ছিল। কিন্তু সেটিও বারবার লঙ্ঘন করা হয়েছে। এসব বিবেচনায় ইরানের আলোচক দল মধ্যস্থতাকারীদের মাধ্যমে সব ধরনের সংলাপ, খসড়া চুক্তির জন্য বার্তা আদান-প্রদান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।