লংমার্চ কর্মসূচি বন্ধের ঘোষণা দিলেন ইমরান খান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চ কর্মসূচি বন্ধের ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চ কর্মসূচি বন্ধের ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে আগাম জাতীয় নির্বাচনের দাবিতে পাকিস্তান তেহরিক--ইনসাফের (পিটিআই) আন্দোলনের অংশ হিসেবে তার দল দেশটির সবকটি প্রাদেশিক পরিষদ থেকে পদত্যাগ করবে বলেও ঘোষণা দেন তিনি। শনিবার রাওয়ালপিন্ডির সমাবেশে পিটিআই দলের চেয়ারম্যান ঘোষণা দেন। তিনি বলেন, বিশৃঙ্খলার আশঙ্কায় ইসলামাবাদ মুখে লংমার্চ কর্মসূচি বন্ধ করা হচ্ছে। গত ২৮ অক্টোবর ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু করে পিটিআই। আলজাজিরা

আরও