ইরান-ইসরায়েল সংঘাত

তেহরানে দূতাবাস বন্ধ করল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে বলেন, ইরানে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ওই অঞ্চলেই থাকবেন, যাতে সংকটের মুখে সরকারের সিদ্ধান্ত ও সহায়তামূলক উদ্যোগে ভূমিকা রাখতে পারেন।

নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় ইরানের রাজধানী তেহরানে অস্ট্রেলিয়ার দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ইরানে নিযুক্ত অস্ট্রেলীয়ার সব কর্মীকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার (২০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে বলেন, ইরানে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ওই অঞ্চলেই থাকবেন, যাতে সংকটের মুখে সরকারের সিদ্ধান্ত ও সহায়তামূলক উদ্যোগে ভূমিকা রাখতে পারেন।

তিনি আরো বলেন, যেসব অস্ট্রেলিয়ান নাগরিক ইরান ত্যাগ করতে চান, তাদের জন্য সহায়তা অব্যাহত রাখা হবে। একই সঙ্গে আমরা আন্তর্জাতিক অংশীদার দেশগুলোর সঙ্গেও ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছি।

গত শুক্রবার (১৩ জুন) ইরানের বিরুদ্ধে ইসরাইল হামলা চালায়। জবাবে ইরানও ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাল্টা জবাব দেয়। এর পর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

আরও