ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

এ লাইসেন্সের মাধ্যমে আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের অপরিশোধিত জ্বালানি তেল, পেট্রোকেমিক্যাল, পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমতি দেয়া হয়েছে

ইরানের জ্বালানি তেলের উপর থেকে ৬০ দিনের জন্য রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। সোমবার একটি সাধারণ লাইসেন্স ঘোষণা করে ইরানি জ্বালানি তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। উভয়পক্ষের মধ্যে একটি চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরের লক্ষ্য নিয়ে আলোচনা চলমান থাকা অবস্থায় এ সাধারণ লাইসেন্সটি ঘোষণা করা হলো। খবর রয়টার্স।

এ লাইসেন্সের মাধ্যমে আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের অপরিশোধিত জ্বালানি তেল, পেট্রোকেমিক্যাল, পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমতি দেয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট লিখেছেন, সুইজারল্যান্ডে চলমান ফলপ্রসূ আলোচনার সঙ্গে সংগতি রেখে ইরান হরমুজ প্রণালিতে অবাধ ও উন্মুক্ত যাতায়াত নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। সেইসঙ্গে তাদের দেশে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এ কাঠামোর অংশ হিসেবে, ট্রেজারি বিভাগ ইরানি তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রি অনুমোদনের জন্য একটি সাময়িক ৬০ দিনের সাধারণ লাইসেন্স ইস্যু করেছে।

গত সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অধীনে, যুক্তরাষ্ট্র ইরানের অপরিশোধিত জ্বালানি তেল, পেট্রোলিয়াম পণ্য ও উপজাত (ডেরিভেটিভস) রফতানি ও এর সঙ্গে জড়িত ব্যাংকিং লেনদেন, বীমা ও পরিবহনসহ সমস্ত সংশ্লিষ্ট পরিষেবাগুলোর উপর নিষেধাজ্ঞা মওকুফ করতে সম্মত হয়েছে।

আরও