২০২২ সালে জার্মানিতে অভিবাসী ও শরণার্থী বেড়েছে

জার্মানিতে গত বছর দুই লাখ ৪৪ হাজার অভিবাসনপ্রত্যাশী আশ্রয়ের আবেদন করেছে। রাশিয়ার অভিযানের ফলে একই বছর ১০ লাখের বেশি ইউক্রেনীয় শরণার্থী প্রবেশ করে। গতকাল বুধবার (১১ জানুয়ারি) জার্মান সরকার এসব তথ্য জানায়

জার্মানিতে গত বছর দুই লাখ ৪৪ হাজার অভিবাসনপ্রত্যাশী আশ্রয়ের আবেদন করেছে। রাশিয়ার অভিযানের ফলে একই বছর ১০ লাখের বেশি ইউক্রেনীয় শরণার্থী প্রবেশ করে। গতকাল বুধবার (১১ জানুয়ারি) জার্মান সরকার এসব তথ্য জানায়। খবর এপি।

প্রতিবেদনে বলা হয়, শরণার্থী হিসেবে বিশ্বে প্রথম স্থানে রয়েছে সিরিয়া, এরপর আফগানিস্তান, তুরস্ক ও ইরাকের নাগরিকরা।

ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয়ের জন্য আবেদনের প্রয়োজন পড়বে না, কারণ তাদেরকে অস্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়া হয়েছে।

২০২১ সালের তুলনায় গত বছর জার্মানিতে অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ২৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে। বিশেষ করে ২০২২ সালের শেষ তিন মাসে বলকান রুট দিয়ে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী জার্মানিতে ঢোকার চেষ্টা করে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধ ঘোষণা পর ইউরোপে শরণার্থী সংকট বেড়েছে।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার ইউক্রেনীয় শরণার্থীদের স্বাগত জানানোর জন্য নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘যুদ্ধ ও সন্ত্রাসবাদের কারণে আশ্রয়প্রার্থীদের তালিকা ২০২২ সালে উল্লেখযোগ্যহারে বেড়েছে।

আরও