পরীক্ষামূলক দৌড়ে উসাইন বোল্টের বিশ্বরেকর্ড ছাড়াল চীনা রোবট

বেইজিংয়ে শুরু হওয়া দ্বিতীয় ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের প্রস্তুতিমূলক পরীক্ষায় লাইটনিং সর্বোচ্চ ১৪ দশমিক ৫ মিটার প্রতি সেকেন্ড গতিতে দৌড়ায়। লাইটনিংয়ের ৯ দশমিক ৩২ সেকেন্ডের এ পারফরম্যান্স ২০০৯ সালে বার্লিনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে জ্যামাইকার স্প্রিন্টার উসাইন বোল্টের করা ৯ দশমিক ৫৮ সেকেন্ডের বিশ্বরেকর্ডের চেয়েও কম।

চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনারের তৈরি হিউম্যানয়েড রোবট ‘লাইটনিং’ মাত্র ৯ দশমিক ৩২ সেকেন্ডে দৌড়েছে ১০০ মিটার । শনিবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) এ তথ্য জানিয়েছে। এর মাধ্যমে রোবটটি জ্যামাইকার কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের গড়া মানুষের বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছে।

বেইজিংয়ে শুরু হওয়া দ্বিতীয় ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের প্রস্তুতিমূলক পরীক্ষায় লাইটনিং সর্বোচ্চ ১৪ দশমিক ৫ মিটার প্রতি সেকেন্ড গতিতে দৌড়ায়। লাইটনিংয়ের ৯ দশমিক ৩২ সেকেন্ডের এ পারফরম্যান্স ২০০৯ সালে বার্লিনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে জ্যামাইকার স্প্রিন্টার উসাইন বোল্টের করা ৯ দশমিক ৫৮ সেকেন্ডের বিশ্বরেকর্ডের চেয়েও কম।

হিউম্যানয়েড রোবটকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উদীয়মান শিল্প হিসেবে এগিয়ে নিচ্ছে চীন। দেশটির নীতিনির্ধারক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রত্যাশা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবটিকস প্রযুক্তির অগ্রগতির ফলে উৎপাদন, সরবরাহ ব্যবস্থাপনা ও ভোক্তা খাতে রোবটের ব্যবহার বাড়বে।

এর আগে গত এপ্রিলে লাইটনিং ২১ কিলোমিটারের বেইজিং হাফ-ম্যারাথন ৫০ মিনিট ২৬ সেকেন্ডে শেষ করে। আয়োজকদের দাবি, এ গতি মানুষের অভিজাত পুরুষদের বিশ্বরেকর্ড গতির চেয়েও বেশি।

চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানায়, হাফ-ম্যারাথনে অংশ নেয়ার সময় লাইটনিংয়ের উচ্চতা ছিল ১৬৯ সেন্টিমিটার এবং পায়ের দৈর্ঘ্য ৯৫ সেন্টিমিটার। পরে ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস সামনে রেখে গবেষকরা এর পায়ের দৈর্ঘ্য আরো ১০ সেন্টিমিটার বাড়িয়ে ১ দশমিক ০৫ মিটার করেন।

-খবর রয়টার্স

আরও