ইউক্রেনের সঙ্গে আবার গোয়েন্দা তথ্য ভাগাভাগি করবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি না করায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার বিপরীতে দেশটির আত্মরক্ষার ক্ষমতা ও নাগরিকদের জীবন চরম ঝুঁকির মুখে রয়েছে।

ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগির ওপর দেয়া স্থগিতাদেশ বা বিরতি প্রায় শেষ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে সৌদি আরবে ইউক্রেনের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা থেকে ভালো ফলাফল আশা করছেন তিনি। খবর রয়টার্সের।

এ স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা প্রায় করেছি। আমরা প্রায় করেছি।

এর আগে গত বুধবার সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করে দিয়েছে। এর মাধ্যমে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা আহ্বানে ট্রাম্পকে সহযোগিতার জন্য ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ তৈরি হয়েছে।

ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি না করায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার বিপরীতে দেশটির আত্মরক্ষার ক্ষমতা ও নাগরিকদের জীবন চরম ঝুঁকির মুখে রয়েছে।

এদিকে রোববার (৯ মার্চ) ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন 'নাও টিকতে পারে'। আরেক সাক্ষাৎকারে তিনি বলেন, আচ্ছা, এটা (ইউক্রেন) হয়তো টিকে থাকবে না। কিন্তু আপনি জানেন, রাশিয়ার সঙ্গে আমাদের কিছু দুর্বলতা রয়েছে। আপনি জানেন, এর জন্য দুই পক্ষকেই দরকার। সেই যুদ্ধ হওয়ার কথা ছিল না, এবং সেটাই হয়েছিল। তাই আমরা এখন এই জগাখিচুড়িতে আটকে আছি।

অন্যদিকে মার্কিন কর্মকর্তারা মঙ্গলবার সৌদি আরবে একটি ইউক্রেনীয় প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন। এই সাক্ষাতে যুক্তরাষ্ট্র বুঝতে পারবে, যুদ্ধের ইতি টানতে ইউক্রেন রাশিয়াকে বস্তুগত ছাড় দিতে ইচ্ছুক কিনা।

আরও