আমি যখন চাইব যুদ্ধ তখনই শেষ হবে: ট্রাম্প

তবে ঠিক কবে নাগাদ যুদ্ধ বন্ধ হবে, এমন প্রশ্নের জবাবে টাম্প বলেন, যখন তিনি ভেতর থেকে অনুভব করবেন, তখনই যুদ্ধ থামানোর নির্দেশ দেবেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি যখন মনে করবেন, তখনই এ যুদ্ধ থামবে। সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এ যুদ্ধ শেষ হতে খুব বেশি দেরি নেই। তবে ঠিক কবে নাগাদ যুদ্ধ বন্ধ হবে, এমন প্রশ্নের জবাবে টাম্প বলেন, যখন তিনি ভেতর থেকে অনুভব করবেন, তখনই যুদ্ধ থামানোর নির্দেশ দেবেন। খবর পলিটিকো।

এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা মনে করছেন, যুদ্ধ এখনই থামার সম্ভাবনা নেই। দেশটির সামরিক বাহিনীর প্রধানদের যৌথ কমিটির চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এক ব্রিফিংয়ে জানান, বড় ধরনের বিমান হামলার প্রস্তুতি চলছে। তিনি বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এরই মধ্যে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, গত দুই সপ্তাহে যৌথ অভিযানে ১৫ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে আরো মেরিন সেনা ও যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন বলে হেগসেথ দাবি করেন। বর্তমানে ইরান সামরিকভাবে দুর্বল অবস্থায় রয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।

আরও