কুয়েত বিমানবন্দর এলাকা ও বাহরাইনে বিস্ফোরণের শব্দ

ইরানের উপকূলীয় রাডার স্টেশনগুলোয় মার্কিন হামলার পর শনিবার ভোরে কুয়েত ও বাহরাইনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা এসব তথ্য জানিয়েছে।

কুয়েতে এএফপির প্রতিনিধি জানান, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে দেশটির সামরিক বাহিনী জানায়, তারা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের পদক্ষেপ নিচ্ছে।

বাহরাইনের রাজধানী মানামায় অবস্থানরত এএফপির সংবাদদাতা জানান, বিমান হামলার সতর্কসংকেত বাজতে থাকার মধ্যেই তিনি বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধের শব্দ শুনতে পেয়েছেন।

এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালির দিকে ধেয়ে আসা ইরানি ড্রোন মার্কিন সামরিক বাহিনী ভূপাতিত করার এবং ইরানের রাডার সাইটগুলোয় আঘাত হানার মাত্র কয়েক ঘণ্টা পর ইরান কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সেন্টকম জানায়, প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ছয়টি প্রতিহত (ইন্টারসেপ্ট) করা হয়েছে এবং সপ্তমটি তার নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তারা আরো জানিয়েছে, বর্তমানে মার্কিন কর্মীদের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত করার বিষয়ে ইরানের দাবি সম্পূর্ণ মিথ্যা।

আরও