ভেনেজুয়েলার ৬ জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

‘মাদকবিরোধী অভিযানের অংশ’ হিসেবে সাম্প্রতিক হিসেবে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার আন্তর্জাতিক জলসীমায় মাদক চোরাচালানে ব্যবহৃত নৌযানগুলোর ওপর একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় প্রাণ হারিয়েছেন ৮০ জনেরও বেশি মানুষ।

ভেনেজুয়েলার ছয় তেলবাহী ট্যাংকার জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কয়েকজন আত্মীয় এবং বাণিজ্য অংশীদারের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। খবর বিবিসি।

এর একদিন আগেই ভেনেজুয়েলার উপকূল থেকে একটি জ্বালানি তেলবাহী ট্যাংকার আটক করে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। গতকাল স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিত সাংবাদিকদের জানান, 'স্কিপার' নামে জব্দ জাহাজটি অবৈধ তেল পরিবহনে ব্যবহৃত হতো। তিনি একে 'আন্তর্জাতিক চোরাচালান' বলে অ্যাখ্যায়িত করেন এবং জাহাজটিকে মার্কিন বন্দরে নেয়া হবে বলেও জানান।

যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ ভেনেজুয়েলা তথা মাদুরোর ওপর ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান চাপের দিকেই নির্দেশ করে।

‘মাদকবিরোধী অভিযানের অংশ’ হিসেবে সাম্প্রতিক হিসেবে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার আন্তর্জাতিক জলসীমায় মাদক চোরাচালানে ব্যবহৃত নৌযানগুলোর ওপর একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় প্রাণ হারিয়েছেন ৮০ জনেরও বেশি মানুষ। অভিযানের অংশ হিসেবে ক্যারিবীয় অঞ্চলে নিজেদের সামরিক অবস্থান জোরদার করেছে তারা।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, দেশটিতে মাদক পাচারের সঙ্গে যুক্ত ভেনেজুয়েলা। তারা আত্মরক্ষার জন্য অবৈধ মাদক বহনকারী নৌযানগুলো ধ্বংস করছে।

অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় তেলভাণ্ডারগুলোর একটির মালিকানায় থাকা ভেনেজুয়েলার দাবি, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে উৎখাত ও দেশটির সম্পদ দখলই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত লক্ষ্য। এ জন্য ক্রমেই যুদ্ধের পথে এগুচ্ছে ওয়াশিংটন।

আরও