থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে নতুন সংঘাত, নিরাপত্তাহীনতায় পালিয়ে যাচ্ছে মানুষ

থাইল্যান্ডের উত্তর-পূর্বের সি সা কেট ও উবন রাচাথানি প্রদেশ থেকেও নতুন সংঘর্ষের খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে এলাকা ছাড়ছেন। গত জুলাইয়ে যুদ্ধবিরতির পর এটিই সবচেয়ে বড় সংঘর্ষ বলে জানিয়েছেন কর্মকর্তারা।

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে আবারো সংঘর্ষ শুরু হয়েছে। এর ফলে সীমান্ত এলাকার হাজারো মানুষ নিরাপত্তার জন্য সেখান থেকে সরে যেতে শুরু করেছে। খবর বিবিসি বাংলা।

এদিকে সংঘর্ষের জন্য দুদেশের সেনাবাহিনী একে অপরকে দায়ী করছে। থাই সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় গোলাগুলির সময় একজন থাই সেনা নিহত হয়। এরপর থাই বিমানবাহিনী কম্বোডিয়ার সামরিক অবস্থানে বোমা হামলা চালায়।

আর কম্বোডিয়া জানিয়েছে, তাদের উত্তরাঞ্চলের প্রেহ ভিহিয়ার ও ওডার মেইনচে প্রদেশে থাই সেনাবাহিনীর গুলিতে চার বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এতে এসব এলাকায় উত্তেজনা আরো বাড়ছে।

থাইল্যান্ডের উত্তর-পূর্বের সি সা কেট ও উবন রাচাথানি প্রদেশ থেকেও নতুন সংঘর্ষের খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে এলাকা ছাড়ছেন। গত জুলাইয়ে যুদ্ধবিরতির পর এটিই সবচেয়ে বড় সংঘর্ষ বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, দুদেশের মধ্যে এ উত্তেজনা বাড়লে বহু বছরের পুরনো সম্পর্ক আবারো অস্থির হয়ে পড়তে পারে। নতুন করে সংঘর্ষ শুরু হলে দশক ধরে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক স্থিতিশীল রাখতে নেয়া সূক্ষ্ম কৌশল ভেঙে পড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।

আরও