ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি

আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছেন স্টিভ উইটকফ ও আব্বাস আরাগচি

লেবাননে ইসরায়েল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে তুমুল লড়াইয়ের জেরে বৃহস্পতিবার সুইজারল্যান্ড সফর বাতিল করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে এখন সেখানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এখন সুইজারল্যান্ড যাচ্ছেন। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আগে থেকেই সেখানে অবস্থান করছেন। অন্যদিকে, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার সুইজারল্যান্ড পৌঁছবেন বলে জানা গেছে।

লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার পর এবার মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। একটি টেকসই আঞ্চলিক চুক্তি নিয়ে আলোচনায় বসতে সুইজারল্যান্ডে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সংশ্লিষ্টরা মনে করছেন, লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার অন্তর্বর্তী চুক্তিকে একটি স্থায়ী রূপ দেয়ার প্রক্রিয়াকে গতিশীল করেছে। এর আগে দুই দেশের মধ্যকার উত্তেজনা হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ স্থিতিশীল করার আলোচনাকে অনিশ্চয়তার মুখে ফেলেছিল।

লেবাননে ইসরায়েল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে তুমুল লড়াইয়ের জেরে বৃহস্পতিবার সুইজারল্যান্ড সফর বাতিল করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে এখন সেখানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এখন সুইজারল্যান্ড যাচ্ছেন। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আগে থেকেই সেখানে অবস্থান করছেন। অন্যদিকে, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার সুইজারল্যান্ড পৌঁছবেন বলে জানা গেছে।

বিশ্লেষকদের ধারণা, দুই পক্ষের শীর্ষ কর্মকর্তাদের সফর একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতে টেকসই ও প্রযুক্তিগত আলোচনা শুরুর ইঙ্গিত। তবে উইটকফের এ সফরের বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, লেবানন সময় বিকেল ৪টায় (১৩০০ জিএমটি) যুদ্ধবিরতি কার্যকর হয়। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা ইরানের সহায়তায় চুক্তিটি চূড়ান্ত করতে সক্ষম হয়েছেন। হিজবুল্লাহর দুটি সূত্র এবং ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়টার্সের কাছে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইসরায়েলি কর্মকর্তা বলেন, হিজবুল্লাহ যদি আমাদের ওপর হামলা না চালায়, তবে আমাদের পক্ষ থেকেও কোনো যুদ্ধ হবে না। তবে ইসরায়েল তাদের উত্তর সীমান্ত সংলগ্ন দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহার করবে না বলেও জানান তিনি।

লেবাননের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রথম ঘণ্টায় ইসরায়েল অন্তত এক ডজন বিমান হামলা চালালেও বিকেল ৫টার পর পরিস্থিতি শান্ত হয়ে আসে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের আগে ইসরায়েলি হামলায় ৪৭ জন নিহত ও ৯৭ জন আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননে এক অভিযানে তাদের চার সেনা নিহত হয়েছে।

আরও