শিক্ষাপ্রতিষ্ঠানে বসন্তকালীন ছুটি ঘোষণা আরব আমিরাতের

আগামী ৯-২২ মার্চ পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে ইউএইর সব সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের মাঝে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বসন্তকালীন ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯-২২ মার্চ পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে ইউএইর সব সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। নির্ধারিত ছুটি শেষে যথারীতি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে।‎

গত শনিবার ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক-বেসামরিক কর্মকর্তা নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলসহ মার্কিন ঘাঁটি রয়েছে এমন দেশগুলোয় হামলা করেছে তেহরান। এতে আক্রান্ত হয়েছে দুবাইয়ের মতো আরব আমিরাতের প্রধান শহর।

আরও