হংকংয়ের নিরাপত্তা মামলায় দোষী সাব্যস্ত জিমি লাই, যাবজ্জীবন কারাদণ্ডের শঙ্কা

এই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

বিচারপতি এস্থার টো তার ৮৫৫ পৃষ্ঠার রায়ে বলেন, প্রমাণে দেখা গেছে লাই চীনা সরকারের পতন ঘটাতে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্রকে ‘বারবার আমন্ত্রণ’ জানিয়েছেন এবং বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের কী ধরনের সুবিধা নেয়া যায় তা বিবেচনা করেছেন।

হংকংয়ের গণতন্ত্রপন্থী সাবেক মিডিয়া মোঘল জিমি লাইকে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে এক ঐতিহাসিক মামলায় দোষী সাব্যস্ত করেছেন আদালত। সোমবার দেয়া রায়ে তিন বিচারক তাকে বিদেশী শক্তির সঙ্গে যোগসাজশ ও উসকানিমূলক লেখা প্রকাশের ষড়যন্ত্রের অভিযোগে দোষী ঘোষণা করেন। এই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। খবর এপি।

বিচারপতি এস্থার টো তার ৮৫৫ পৃষ্ঠার রায়ে বলেন, প্রমাণে দেখা গেছে লাই চীনা সরকারের পতন ঘটাতে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্রকে ‘বারবার আমন্ত্রণ’ জানিয়েছেন এবং বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের কী ধরনের সুবিধা নেয়া যায় তা বিবেচনা করেছেন। আদালত লাইকে সরকার পতনের ষড়যন্ত্রগুলোর ‘মূল হোতা’ হিসেবে চিহ্নিত করেছে।

জিমি লাই। ছবি- এপি

৭৮ বছর বয়সী লাই অভিযোগ অস্বীকার করলেও আদালত রায়ে বলেন, তিনি দীর্ঘদিন ধরে বেইজিংবিরোধী তৎপরতায় যুক্ত ছিলেন। ২০১৯ সালের সরকারবিরোধী বিক্ষোভের পর প্রণীত জাতীয় নিরাপত্তা আইনে ২০২০ সালে তাকে গ্রেফতার করা হয়। বিচার জুরি ছাড়াই অনুষ্ঠিত হয়।

বন্ধ হয়ে যাওয়া গণতন্ত্রপন্থী দৈনিক অ্যাপল ডেইলির প্রতিষ্ঠাতা লাইয়ের বিচার মিডিয়ার স্বাধীনতা ও বিচারিক স্বাধীনতার মানদণ্ড হিসেবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছে।

রায়ের পর শাস্তি নির্ধারণে জানুয়ারিতে শুনানি হবে। এর আগে আলাদা মামলায় তিনি এরইমধ্যে কারাদণ্ড ভোগ করছেন। দীর্ঘ বিচার চলাকালে তার স্বাস্থ্যের অবনতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

আরও