যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে বন্দুক হামলায় নিহত ২, আহত পুলিশসহ আরো কয়েকজন

স্থানীয় সময় বুধবার বিকাল সাড়ে ৪টার পর মিনিয়াপোলিসের কেন্দ্রীয় এলাকার একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে গুলির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ভবনে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই আহতদের উদ্ধার করা হয়।

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে একটি অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন আহত হয়েছেন। হামলাকারীও মারা গেছে বলে জানিয়েছে পুলিশ। খবর আল জাজিরা।

স্থানীয় সময় বুধবার বিকাল সাড়ে ৪টার পর মিনিয়াপোলিসের কেন্দ্রীয় এলাকার একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে গুলির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ভবনে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই আহতদের উদ্ধার করা হয়।

ড্রোন বা আকাশ থেকে ধারণ করা মিনিয়াপোলিসের ছবি

পুলিশ জানায়, ঘটনাস্থলেই একজন মারা যান। আহত চারজনকে হাসপাতালে নেয়া হলে পরে সেখানে আরো একজনের মৃত্যু ঘটে।

আহত তিন পুলিশ কর্মকর্তার মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনজনই স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন আছেন। তবে হামলাকারী কীভাবে মারা গেছে, তা এখনো জানা যায়নি। হামলার কারণ ও অন্য আহতদের অবস্থা সম্পর্কেও বিস্তারিত জানায়নি পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, মিনিয়াপোলিস কনভেনশন সেন্টারের কাছে একটি ভবনকে লক্ষ্য করে পুলিশ অস্ত্র তাক করে রয়েছে।

রাজ্যের জরুরি সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তায় কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। রাজ্যের প্রতিনিধি পরিষদের স্পিকারও হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে একই দিনে ভার্জিনিয়ার ওয়েনসবোরোর ওয়েস্টউড হিলস প্রাথমিক বিদ্যালয়ে ১৯ বছর বয়সী এক বন্দুকধারী ঢুকে এক কর্মীকে গুলি করে আহত করার পর আত্মহত্যা করেছেন।

এর আগে রোববার শিকাগো ও নিউ জার্সির ট্রেন্টনে পৃথক বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত ও ১৮ জন আহত হন।

আরও