সিইসির পদত্যাগ দাবি

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে গতকাল দুপুরে পার্লামেন্ট থেকে নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা করেন কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে অবস্থান বিক্ষোভ পালন করছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের নেতারা। নির্বাচন সদনে যাওয়ার পথে বাধা পেয়ে আকাশবাণী ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা। আকাশবাণী ভবন চত্বরে প্রায় ৮ ঘণ্টা অবস্থানের পর গতকাল রাত ৮টার দিকে তাদের আটক করে পুলিশ। গতকাল দুপুরেও কিছুক্ষণের জন্য আটক করা হয়েছিল রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কাকে।

জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে গতকাল দুপুরে পার্লামেন্ট থেকে নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা করেন কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা। অধিকাংশ সংসদ সদস্যকে পুলিশ আটক করে অন্যত্র সরিয়ে দিলেও পুলিশের চোখে ধুলা দিয়ে রাহুল, প্রিয়াঙ্কা গান্ধীসহ একাধিক শীর্ষ নেতা আকাশবাণী ভবন চত্বরে ঢুকে পড়েন। সেখান থেকেই রাতে অন্যদের সঙ্গে রাহুল ও প্রিয়াঙ্কাকে আটক করে পুলিশ। আটক অন্য নেতাদের মধ্যে কংগ্রেসের সংসদ সদস্য পবন খেরা, কে সি বেনুগোপাল, ইমরান প্রতাপগড়ি, কে সুরেশ রয়েছেন।

আরও