তাইওয়ানে অস্ত্র বিক্রি

চীনা নিষেধাজ্ঞার মুখে ৫ মার্কিন প্রতিষ্ঠান

তাইওয়ানে অস্ত্র বিক্রির কারণে সামরিক অস্ত্র ও সরঞ্জাম প্রস্তুতকারক পাঁচ মার্কিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে চীন।

তাইওয়ানে অস্ত্র বিক্রির কারণে সামরিক অস্ত্র সরঞ্জাম প্রস্তুতকারক পাঁচ মার্কিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে চীন। দেশটিতে সর্বশেষ অস্ত্র বিক্রির প্রতিক্রিয়া হিসেবে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন। খবর রয়টার্স।

নিষেধাজ্ঞায় পড়া কোম্পানিগুলো হলো বিএই সিস্টেমস ল্যান্ড অ্যান্ড আর্মামেন্টস, অ্যালিয়ান্ট টেকসিস্টেমস অপারেশনস, অ্যারোভায়রনমেন্ট, ভায়াস্যাট ডেটা লিংক সলিউশনস।

এক বিবৃতিতে ওয়েন বিন বলেন, ‘তাইওয়ানের কাছে সাম্প্রতিক অস্ত্র বিক্রি চীনের সার্বভৌমত্ব নিরাপত্তা ব্যবস্থাকে গুরুতরভাবে ক্ষুণ্ন করেছে। এছাড়া এটি তাইওয়ান প্রণালিতে শান্তি স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করেছে। চীনে এসব কোম্পানির সম্পত্তি জব্দ করবে বেইজিং। এছাড়া চীনের ব্যক্তি সংস্থাগুলোকে এদের সঙ্গে ব্যবসায়িক লেনদেনে নিষেধাজ্ঞা দেবে।

১৩ জানুয়ারি তাইওয়ানের প্রেসিডেন্ট পার্লামেন্ট নির্বাচন। নির্বাচনের আগে এমন নিষেধাজ্ঞার পদক্ষেপ নিতে যাচ্ছে চীন।

প্রসঙ্গত, তাইওয়ানের কৌশলগত তথ্য ব্যবস্থা বজায় রাখতে গত মাসে ৩০ কোটি ডলারের সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রিকে কেন্দ্র করে ওয়াশিংটন বেইজিংয়ের মধ্যে ঘন ঘন উত্তেজনা তৈরি হচ্ছে। চীন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে তাদের ঐতিহাসিক ভূখণ্ড বলে দাবি করে। তবে তাইওয়ান সরকার তাদের সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ধরনের আপস করতে নারাজ।

আরও