হরমুজ প্রণালি বন্ধের প্রভাবে পানামা খালে বেড়েছে জাহাজ চলাচল

পানামা খাল কর্তৃপক্ষের অর্থ বিভাগের প্রধান জানিয়েছেন, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী জলপথটি দিয়ে গত অক্টোবর থেকে এখন পর্যন্ত আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০০টি অতিরিক্ত জাহাজ চলাচল করেছে।

ভিক্টর ভিয়াল এক বৈঠকে বলেন, ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যতক্ষণ না সমাধান হয়, ততক্ষণ এ প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।’

মূলত হরমুজ প্রণালি বন্ধ বা সেখানে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রভাবে পানামা খালে জাহাজ চলাচলের হঠাৎ বেড়েছে।

বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের উপকূলবর্তী ওই জলপথ এড়িয়ে বিকল্প রুট হিসেবে পানামা খাল ব্যবহার করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে এসব জাহাজের মালপত্র পূর্ব নির্ধারিত দেশের বদলে নতুনভাবে ক্রয় করা হচ্ছে, যাতে হরমুজ প্রণালি এড়িয়ে চলা যায়।

প্রতিটি জাহাজ পানামা খাল পার হতে সাধারণত ৩-৪ লাখ ডলার পর্যন্ত খরচ করে, যা জাহাজের ধরন অনুযায়ী পরিবর্তিত হয়। সম্প্রতি কিছু জাহাজ শেষ মুহূর্তে দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে খাল পার হওয়ার জন্য অতিরিক্ত ফি হিসেবে ৪ লাখ ২৫ হাজার ডলার পর্যন্তও পরিশোধ করছে।

সূত্র: আল জাজিরা

আরও