তেহরানে বেসামরিক নাগরিকদের ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী। ফার্সি ভাষায় প্রকাশিত এক বিবৃতিতে বেসামরিক নাগরিকদের প্রতি এ আহ্বান জানান।
এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, তারা আগামী দিনগুলোতেও তেহরানে “সামরিক লক্ষ্যবস্তুতে” হামলা চালিয়ে যাবে।
বিবৃতিতে সতর্ক করে বলা হয়, রাজধানী শহরে যারা অবস্থান করছেন, তারা যেন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অস্ত্র উৎপাদন কেন্দ্র, সামরিক সদর দপ্তর ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করেন।