ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু

গত দুই বছরের মধ্যে ফ্রান্সের পঞ্চম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মাত্র ৩৯ বছর বয়সী লেকোর্নু। গণমাধ্যম রয়টার্স বলছে, আগামীতে তার সামনে চ্যালেঞ্জ, গভীর রাজনৈতিক সংকট মোকাবেলার পাশাপাশি আসন্ন দিনগুলোয় সম্ভাব্য বিক্ষোভ সামাল দেয়া।

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সেবাস্তিয়ান লেকোর্নু। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তার ঘনিষ্ঠ মিত্র ও প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নুকে এ পদে নিয়োগ দিয়েছেন। বুধবার বাইরু ও লেকোর্নুর মধ্যে আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর আল জাজিরা।

গত দুই বছরের মধ্যে ফ্রান্সের পঞ্চম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মাত্র ৩৯ বছর বয়সী লেকোর্নু। গণমাধ্যম রয়টার্স বলছে, আগামীতে তার সামনে চ্যালেঞ্জ, গভীর রাজনৈতিক সংকট মোকাবেলার পাশাপাশি আসন্ন দিনগুলোয় সম্ভাব্য বিক্ষোভ সামাল দেয়া।

লেকোর্নু বলেন, ‘প্রেসিডেন্ট আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা হলো—আমাদের স্বাধীনতা ও শক্তির প্রতিরক্ষা, ফরাসি জনগণের সেবা, জাতীয় ঐক্যের জন্য রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা নিশ্চিত করা।’ ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ এক বিবৃতিতে জানিয়েছে, মাখোঁ প্রেসিডেন্টের মেয়াদে সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে লেকোর্নুর দায়িত্ব হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ফ্রান্সের পরবর্তী বাজেট পাস করানো।

সোমবার ফ্রান্সের পার্লামেন্টে (ন্যাশনাল অ্যাসেম্বলি) বায়রুকে সরিয়ে দেয়ার পক্ষে ভোট হয়। তিনি দেশের ঋণ সংকট মোকাবিলায় ৫১ বিলিয়ন ডলারের বাজেট কাট-ছাঁটের প্রস্তাব দিয়েছিলেন, যা প্রবল বিরোধিতার মুখে পড়ে।

আরও