ইউক্রেনে যুদ্ধ বন্ধে ফোনালাপে ট্রাম্প-পুতিন

ট্রাম্প এর আগের দিন রাতে বলেছিলেন, চূড়ান্ত চুক্তির অনেক দিক নিয়ে সম্মতি হয়েছে, তবে এখনো অনেক কিছু বাকি। তিনি বলেন, এ যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত। আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার জন্য অত্যন্ত আগ্রহী।

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে ফোনালাপ শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোয়াইট হাউস জানিয়েছে মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০টায় শুরু হওয়া এ টেলিফোন আলাপ ‘ভালো চলছে ও অব্যাহত রয়েছে’। হোয়াইট হাউসের মুখপাত্র ড্যান স্কাভিনো জানান, ফোনালাপ সকাল ১১টা ৩২ পর্যন্ত অব্যাহত ছিল।

ট্রাম্প এর আগের দিন রাতে বলেছিলেন, চূড়ান্ত চুক্তির অনেক দিক নিয়ে সম্মতি হয়েছে, তবে এখনো অনেক কিছু বাকি। তিনি বলেন, এ যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত। আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার জন্য অত্যন্ত আগ্রহী।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার জানান, এ আলোচনায় ইউক্রেন যুদ্ধের পাশাপাশি যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস সোমবার জানিয়েছেন যে ইউক্রেন গত সপ্তাহে মার্কিন সমর্থিত একটি যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে, বল এখন রাশিয়ার কোর্টে।

ব্রুস বলেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব মেনে নেয়ার জন্য প্রস্তুত। এখন রাশিয়ার দায়িত্ব এটি গ্রহণ করা।

বিশ্ব সম্প্রদায় নজর রাখছে, ট্রাম্প ও পুতিনের এ আলোচনা ইউক্রেন যুদ্ধের অবসানে কোনো কার্যকর সমাধান এনে দিতে পারে কিনা।

আরও