ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত উড়োজাহাজে ১৬৯ ইন্ডিয়ান, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ৭ জন পর্তুগিজ নাগরিক ও একজন কানাডার নাগরিক ছিলেন। এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভি।
আজ বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকের উদ্দেশে রওনা হওয়া এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI171 উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ থেকে ছাড়ার পর এ দুর্ঘটনা ঘটে। বোয়িং ৭৮৭-৮ মডেলের এই বিমানে যাত্রী ও ক্রুসহ মোট ২৪২ জন ছিলেন।
বর্তমানে উদ্ধার অভিযান চলছে এবং জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে কাজ করছে। ঠিক কতজন হতাহত হয়েছেন বা দুর্ঘটনার কারণ কী, তা এখনো নিশ্চিত করা যায়নি। পরিস্থিতি সম্পর্কে আরো তথ্য শিগগিরই জানানো হবে বলে এয়ার ইন্ডিয়া জানিয়েছে।