গত মাসে বিশ্বজুড়ে টয়োটার মোট বিক্রি ৪ দশমিক ৮ শতাংশ কমে ৮ লাখ ৫৬ হাজার ১২৫টিতে নেমেছে। একই সময়ে কোম্পানিটির বৈশ্বিক উৎপাদন ২ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ লাখ ২৮ হাজার ৬২৯টি গাড়িতে।
স্থানীয় বাজার অর্থাৎ জাপানের বাইরে কোম্পানিটির গাড়ি বিক্রি ৭ দশমিক ৬ শতাংশ কমে ৭ লাখ ৬ হাজার ২৮টিতে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি পতন হয়েছে চীনে। বিশ্বের অন্যতম বড় এ বাজারে টয়োটার বিক্রি ২৪ দশমিক ৩ শতাংশ কমে ১ লাখ ১৪ হাজার ৭৪৭-এ নেমে এসেছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে জ্বালানি তেলের দাম বাড়ায় পেট্রল ও হাইব্রিড গাড়ির বাজার বর্তমানে বেশ দুর্বল। খবর জাপান টুডে