ভারতের আহমেদাবাদে বিজে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের হোস্টেলে উড়োজাহাজের কিছু অংশ ভেঙে পড়েছে। এতে একাধিক শিক্ষার্থী হতাহতের আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভি।
ছবিতে দেখা গেছে, হোস্টেলের ক্যান্টিনের টেবিলগুলোর ওপর খাবারের থালা পড়ে আছে, আর কিছু মানুষ ক্ষতিগ্রস্ত দেয়ালের পাশে দাঁড়িয়ে আছে।
উড়োজাহাজ বিধ্বস্তের পর লণ্ডভণ্ড রান্নাঘর
ক্ষতিগ্রস্ত ভবনের একাংশ
উড়োজাহাজটি ভবনের ওপর বিধ্বস্ত হয়
বৃহস্পতিবার (১২ জুন) ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছের মেঘানিনগর এলাকায় এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন।