১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের বাবা-মায়ের অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগে ২০২৪ সালে টিকটক ও বাইটড্যান্সের বিরুদ্ধে মামলা করে যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী, টিকটক তাৎক্ষণিকভাবে ৩০ কোটি ডলার পরিশোধ করবে। পূর্ববর্তী একটি আদালতের আদেশ বাতিল হলে বাকি ১০ কোটি ডলার দেয়া হবে।
মার্কিন সহযোগী অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি উডওয়ার্ড বলেন, ‘প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নীতিমালা মেনে চলছে কিনা, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’"
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে ও মার্কিন তথ্য সুরক্ষিত রাখতে প্রতিষ্ঠানটি বেশকিছু নীতিগত পরিবর্তন এনেছে।
খবর দ্য গার্ডিয়ান