ইয়েমেন উপকূল থেকে তেলবাহী ট্যাংকার ছিনতাই করেছে সশস্ত্র ব্যক্তিরা

একদল অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি শাবওয়া প্রদেশ সংলগ্ন উপকূলে 'এম/টি ইউরেকা' নামের তেলবাহী ট্যাংকার ছিনতাই করে নিয়ে গেছে

ইয়েমেন উপকূল থেকে একটি তেলবাহী ট্যাংকার ছিনতাই করে নিয়ে গেছে সশস্ত্র ব্যক্তিরা। ইয়েমেনের উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড) এ কথা জানিয়েছে। তবে এ ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পারেনি তারা। খবর আল জাজিরা।

ইয়েমেনের কোস্টগার্ড জানিয়েছে, একদল অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি শাবওয়া প্রদেশ সংলগ্ন উপকূলে 'এম/টি ইউরেকা' নামের তেলবাহী ট্যাংকার ছিনতাই করে নিয়ে গেছে। আক্রমণকারীরা ট্যাংকারে উঠে সেটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়, পরে সেটি এডেন উপসাগর হয়ে সোমালিয়া জলসীমার দিকে নিয়ে যেতে শুরু করে।

এর আগে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছিল, মুকাল্লা বন্দর থেকে ৮৪ নটিক্যাল মাইল (১৫৫ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে একটি ‘বাল্ক ক্যারিয়ার’ জাহাজ থেকে তাদের কাছে একটি বার্তা আসে। বার্তায় জানানো হয়, সন্দেহভাজন একটি সবুজ রঙের ছোট নৌকা এবং একটি মাছ ধরার ট্রলার ওই জাহাজের দিকে ধেয়ে আসছে।

আরও