গবেষণা প্রতিবেদন

জলবায়ু পরিবর্তনে বাড়তে পারে গমের দাম

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাড়ছে খরা ও পানির সংকট। এতে গম উৎপাদন ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে দাম ২০১০ সালের তুলনায় প্রায় তিন গুণ হতে পারে।

বৈশ্বিক তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়লে গমের গড় দাম টনপ্রতি প্রায় ৩৬৪ ডলারে উঠতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।

সম্প্রতি ‘আর্থস ফিউচার’ সাময়িকীতে প্রকাশিত গবেষণাটি পরিচালনা করেছেন ডেনমার্কের আরহুস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। মূলত খরা ও গমের দামের সম্পর্ক নিয়ে গবেষণাটি করা হয়েছে। সেখানে জলবায়ু, গম উৎপাদন এলাকা ও আন্তর্জাতিক বাজারে দামের তথ্যও বিশ্লেষণ করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, ২০০০ থেকে ২০২১ সাল পর্যন্ত বিশ্ববাজারে বাৎসরিক গমের দামে যে পরিবর্তন হয়েছে তার প্রায় ৭৪ শতাংশই তীব্র পানি সংকটের সঙ্গে সম্পর্কিত। সাধারণত প্রতি বছর বিশ্বের প্রায় ৫ শতাংশ গম উৎপাদনকারী জমি তীব্র পানি সংকটে পড়ে। তবে ২০০০, ২০১০, ২০১২ ও ২০২০ সালের মতো শুষ্ক বছরগুলোতে বিশ্বের ১৫ শতাংশের বেশি গম উৎপাদন এলাকা এ সংকটে পড়েছিল।

গবেষকরা ‘তীব্র পানি সংকট’ বা ‘সিভিয়ার ওয়াটার স্কারসিটি’ নামে একটি সূচক তৈরি করেছেন। ফসলের জন্য পানি সবচেয়ে বেশি প্রয়োজনের সময়ে কতটা কৃষিজমি খরার কবলে পড়ছে তা এ সূচকের মাধ্যমে পরিমাপ করা হয়। একই সময়ে একাধিক গুরুত্বপূর্ণ গম উৎপাদন এলাকায় খরা দেখা দেয়ার বিষয়টিও এতে বিবেচনায় নেয়া হয়েছে।

আরও