সৌদি আরবে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে বিমান চলাচল বন্ধ

বিস্ফোরণের কারণে তুরস্ক ও কাতারের জাতীয় বিমান সংস্থাগুলো মধ্যপ্রাচ্যের একাধিক দেশে তাদের সব ফ্লাইট বাতিল ও স্থগিত ঘোষণা করেছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্ফোরণের কারণে তুরস্ক ও কাতারের জাতীয় বিমান সংস্থাগুলো মধ্যপ্রাচ্যের একাধিক দেশে তাদের সব ফ্লাইট বাতিল ও স্থগিত ঘোষণা করেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

তুর্কি এয়ারলাইন্স সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও জর্ডান যাওয়ার সব ফ্লাইট বাতিল করেছে।

অন্যদিকে, কাতারের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়ায় কাতার এয়ারওয়েজও তাদের সব ধরনের ফ্লাইট কার্যক্রম স্থগিত করেছে।

আরও