ল্যুভরে দিনে-দুপুরে ‘সাত মিনিটে ডাকাতি’: যা জানা গেল

নিরাপত্তারক্ষীদের ভয় দেখিয়ে সরিয়ে দিয়ে গ্যালারি ডি'অ্যাপোলোঁর দেয়ালে রাখা দুটি কাঁচের ডিসপ্লে কেস ভেঙে আটটি অত্যন্ত মূল্যবান অলঙ্কার নিয়ে যায় ডাকাতেরা।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস জানান, ডাকাতির পুরো ঘটনাটি অত্যন্ত দ্রুত ঘটে এবং মাত্র সাত মিনিটেরও কম সময়ে ঘটেছে সবকিছু। তার ভাষায়, ডাকাত দলটি বেশ অভিজ্ঞ এবং অভিযানটিও ছিল সুপরিকল্পিত।

প্যারিসের বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্তম্ভিত ফ্রান্স। রোববার সকালে, দর্শনার্থীদের প্রবেশের কিছুক্ষণের মধ্যেই চারজন মুখোশধারী চোর যান্ত্রিক লিফট ও পাওয়ার টুল ব্যবহার করে জাদুঘরের গ্যালারি অব অ্যাপোলো থেকে ফ্রান্সের রাজকীয় রত্নভাণ্ডারের আটটি অমূল্য গয়না চুরি করে পালিয়ে গেছে। খবর এপি।

চুরির ঘটনার তদন্তের জন্য বিশ্বের সবচেয়ে বেশি দর্শক সমাগম হওয়া এ জাদুঘরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পুলিশ জানায়, পাওয়ার টুলস নিয়ে আসা মুখোশধারী চারজন চোর দিনের আলোয় এ দুর্ধর্ষ ডাকাতি করে স্কুটারে করে পালিয়েছে। মাত্র সাত মিনিটের মধ্যেই এ অভিযান সম্পন্ন করে তারা।

ছবি- রয়টার্স

কীভাবে ঘটল এ ডাকাতি

স্থানীয় সময় রোববার সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে, অর্থাৎ জাদুঘর খোলার কিছুক্ষণ পরেই এ ঘটনা ঘটে। চারজন ডাকাত একটি যান্ত্রিক মই লাগানো গাড়ি ব্যবহার করে সেইন নদীর কাছাকাছি একটি বারান্দা হয়ে প্রথম তলার জানালায় পৌঁছায়। ছবিতে দেখা যায়, একটি ট্রাকের সঙ্গে মই লাগানো আছে। ডাকাতদের মধ্যে দুজন ব্যাটারি চালিত ডিস্ক কাটার দিয়ে জানালার কাঁচ কেটে ভেতরে প্রবেশ করে।

নিরাপত্তারক্ষীদের ভয় দেখিয়ে সরিয়ে দিয়ে গ্যালারি ডি'অ্যাপোলোঁর দেয়ালে রাখা দুটি কাঁচের ডিসপ্লে কেস ভেঙে আটটি অত্যন্ত মূল্যবান অলঙ্কার নিয়ে যায় ডাকাতেরা।

ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রশিদা দাতি জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে দেখা যায় মুখোশধারী ডাকাতরা শান্তভাবে প্রবেশ করে অলঙ্কার লুট করেছে। পরে তারা দুটি স্কুটারে করে পালিয়ে যায়।

ছবি- রয়টার্স

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস জানান, ডাকাতির পুরো ঘটনাটি অত্যন্ত দ্রুত ঘটে এবং মাত্র সাত মিনিটেরও কম সময়ে ঘটেছে সবকিছু। তার ভাষায়, ডাকাত দলটি বেশ অভিজ্ঞ এবং অভিযানটিও ছিল সুপরিকল্পিত।

যা লুট হয়েছে

কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি যাওয়া আটটি অলঙ্কারই উনিশ শতকের ফরাসি রাজপরিবার বা শাসকদের ব্যবহৃত। প্রতিটি অলঙ্কারে হাজার হাজার হীরা এবং অন্যান্য মূল্যবান রত্ন খচিত ছিল। লুট হওয়া অলঙ্কারের তালিকায় আছে—

  • নেপোলিয়ন তৃতীয়ের স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির একটি টায়রা এবং একটি ব্রোচ।
  • সম্রাজ্ঞী মেরি লুইসের একটি পান্নার নেকলেস এবং এক জোড়া পান্নার কানের দুল।
  • রানি মেরি-আমেলি এবং রানি হর্টেন্সের নীলকান্তমণির গয়না সেট থেকে একটি টায়রা, একটি নেকলেস এবং একটি কানের দুল।
  • একটি ব্রোচ যা 'রেলিকুয়ারি ব্রোচ' নামে পরিচিত।

ছবি- রয়টার্স

তবে আশার কথা, সম্রাজ্ঞী ইউজেনির মুকুটসহ আরো দুটি অলঙ্কার ঘটনাস্থলের কাছেই পড়ে থাকতে দেখা গেছে। ডাকাতরা হয়তো পালানোর সময় সেসব ফেলে গেছেন। অমূল্য অলঙ্কারগুলো এখন পুলিশ পরীক্ষা করে দেখছে।

তদন্তকারীরা বর্তমানে চারজন সন্দেহভাজনকে খুঁজছেন। এ কাজে পালানোর পথের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এর আগে ১৯১১ সালে এই জাদুঘর থেকে বিখ্যাত 'মোনালিসা' চিত্রকর্মটিও চুরি হয়েছিল— যা পরে উদ্ধার করা সম্ভব হয়।

ফ্রান্সে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি জাদুঘরে চুরির ঘটনা ঘটেছে। গত মাসেই লিমোজ শহরের আদ্রিয়েন ডুবুশে মিউজিয়াম থেকে প্রায় সাড়ে ৯ মিলিয়ন ইউরো মূল্যের চীনামাটির শিল্পকর্ম চুরি হয়েছে।

আরও