বুরকিনা ফাসোয় সশস্ত্র হামলায় ১৩২ জন জন নিহত

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলের একটি গ্রামে সশস্ত্র হামলায় অন্তত ১৩২ জন গ্রামবাসী নিহত হয়েছেন। এ হামলাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে আখ্যা দিয়েছে দেশটির সরকার। সোলহান নামের একটি গ্রামে রাতভর চালানো তাণ্ডবে বাড়িঘর ও দোকানপাট পুড়িয়ে দেয়া হয়েছে।এখন পর্যন্ত এ হামলার দায়ভার কেউ স্বীকার করেনি। খবর বিবিসি।

ঘটনায় তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিবন্তোনিও গুতেরেস। তার মুখপাত্র বলেছেন, “ঘৃণ্য এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মহাসচিব এবং সহিংস চরমপন্থার বিরুদ্ধে এবং অগ্রহণযোগ্য প্রাণহানি ঠেকানোর লড়াই জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা দ্বিগুণ করার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেছেন।

হামলায় প্রাণহানির ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণকরেছেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ কাবোরে।

এর আগে শুক্রবার রাতে সোলহান থেকে দেড়শ কিলোমিটার উত্তরের আরেকটি গ্রাম তাদারিয়াতে আরেক হামলায় ১৪ জনকে হত্যা করা হয়। গত মাসে বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে এক হামলায় ৩০ জন নিহত হন।

আরও