সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের একটি যাত্রী টার্মিনালে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে সেখানে আগুন ধরে যায়। রোববার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। খবর আল জাজিরা।
সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনের জোটের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হেনেছে। এতে আগুনের সূত্রপাত হয়েছে।
এর আগে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হুথিদের হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন।
এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে তাদের যুদ্ধবিমান তাইজ শহরের আশপাশে হুথিদের অবস্থান, যোদ্ধাদের কয়েকটি দল এবং তাদের যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছে।