ব্রাজিলে মাদক বিরোধী অভিযানে নিহত ২২

ব্রাজিলে রিও ডি জেনিরো শহরের একটি বস্তিতে মিলিটারি পুলিশের মাদক বিরোধী অভিযানে অন্তত ২২ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার কথিত মাদক চোরাকারবারিদের একটি দল ভিলা ক্রুজেরো বস্তিতে গা ঢাকা দিয়েছে সন্দেহে অভিযান চালায় পুলিশ। রক্তক্ষয়ী এ অভিযানটিতে এ প্রাণহানীর ঘটনা ঘটে। খবর সিএনএন।

ব্রাজিলে রিও ডি জেনিরো শহরের একটি বস্তিতে মিলিটারি পুলিশের মাদক বিরোধী অভিযানে অন্তত ২২ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার কথিত মাদক চোরাকারবারিদের একটি দল ভিলা ক্রুজেরো বস্তিতে গা ঢাকা দিয়েছে সন্দেহে অভিযান চালায় পুলিশ। রক্তক্ষয়ী এ অভিযানটিতে এ প্রাণহানীর ঘটনা ঘটে। খবর  সিএনএন। 

মিলিটারি পুলিশ কর্তৃপক্ষ জানায়, বস্তিতে ঢোকার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিলিটারি পুলিশ জানায়, অভিযানটি ‘প্রয়োজনীয়’ হলেও সাধারণ মানুষ মারা যাওয়ায় একে সফল হিসেবে বিবেচনা করা সম্ভব নয়।

অভিযানের পর প্রাথমিকভাবে ১১ জনের প্রাণহানী হওয়ার কথা জানানো হলেও পরবর্তীতে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়। পুলিশ বলেছে, অভিযানে নিহতদের মধ্যে ১১ জন সন্দেহভাজন অপরাধী।

অভিযানের পর মরদেহ ও আহতদের শহরের গেটুলিও ভারগাস হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অভিযানে পর ২১ জনের মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আহত আরো ছয়জনকে ভর্তি করা হয়েছে।

রিও ডি জেনিরোর শিক্ষা সচিব জানান, বন্দুকযুদ্ধের কারণে ওই এলাকার স্কুল ও জনস্বাস্থ্য পরিষেবাগুলো বন্ধ হয়ে গেছে।

এর আগে করোনাকালীন পরিস্থিতিতে ২০২০ সালের জুনে রিও ডি জেনিরোর ঘনবসতিপূর্ণ বস্তিগুলোতে অভিযান চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও অভিযানটি পরিচালনা করে মিলিটারি পুলিশ। 

রিও ডি জেনিরো মিলিটারি পুলিশ সেক্রেটারি লুইজ হেনরিক মারিনহো পিরেসের দাবি, এই অভিযান-বিরোধী রায়ের সুযোগ নিয়ে অপরাধীরা দরিদ্র অঞ্চলগুলোতে গা ঢাকা দিচ্ছে।

রিও ডি জেনিরোতে পুলিশি অভিযানের ফলে প্রতিনিয়তই মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই ধরনের রক্তক্ষয়ী অভিযানের নিন্দা জানিয়ে আসছে মানবাধিকার সংস্থাগুলো।


আরও